ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তিনজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন সিএমপি কমিশনার

শনিবার ২৩ আগস্টআগস্ট সিএমপি হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে তিন পুলিশ সদস্যের হাতে পুরস্কারের নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। গত ০৯ আগস্ট নগরীর দেওয়ানহাট মোড়ে দায়িত্ব পালনের সময় প্রসব বেদনায় কাতর এক মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়িয়ে দ্রুত ও মানবিক পদক্ষেপের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মোঃ আব্দুল্লাহ আল মোজাহিদ, সার্জেন্ট মোঃ জাহিদুর রহমান এবং কনস্টেবল মহিউদ্দীন হোসেন। তাদের এ অসাধারণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করেছেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।


সিএমপি কমিশনার মহোদয় তাদের এ মানবিক কর্মকাণ্ডকে “পুলিশের দায়িত্বশীলতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত” আখ্যায়িত করে বলেন—


“এমন কর্মকাণ্ড সমাজে পুলিশের প্রতি আস্থা আরও দৃঢ় করবে।”


এসময় তিনি সকল পুলিশ সদস্যকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑